আপডেট : ৩০ December ২০১৯
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসরিন সুলতানা নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৭৩৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুজ্জামান খাকী চশমা প্রতীক নিয়ে ৪০০৩ ভোট পেয়েছেন। ৭৩৪ ভোট ব্যাবধানে নৌকা প্রতীকে নাসরিন সুলতানা বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ এই ফলাফল ঘোষণা করেন। এছাড়া একইদিন উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের একটি ওয়ার্ডে মহিলা মেম্বার পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। হাতিয়াড়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে নার্গিস বেগম তালগাছ প্রতীকে ৭৪১ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নার্গিস বেগম (বই) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬৯ ভোট পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে টানা বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এ সময় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিল। কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ, জানান উপ নির্বাচনে কোনো প্রার্থীর কোনো অভিযোগ নাই। কোথাও কোনো গোলোযোগ হয়নি। ভোটারদের সর্ব্বোচ নিরাপত্তার ব্যবস্থা ছিল। কাশিয়ানী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হাচেন উদ্দিন জানান, শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনও অভিযোগ পাওয়া যায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১