আপডেট : ৩০ December ২০১৯
সিরাজগঞ্জের সলঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষক আব্দুল কাদের তালুকদার গং এর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। জানাগেছে, সলঙ্গা থানার বনবাড়িয়া গ্রামের প্রভাবশালী গোলাম মাজেদের ছেলে আলহাজ্ব আসলাম হোসেন বাদী হয়ে গত ৩ অক্টোবর ২০১৯ ইং সিরাজগঞ্জ আদালতে দ্রুত বিচার আইনে চাঁদাবাজী মামলা করেন একই গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেন সোন্দা তালুকদারে ছেলে কৃষক আব্দুল কাদেরসহ ১০ জনের বিরুদ্ধে। পরে সলঙ্গা থানায় মামলাটি এজাহার ভুক্ত করে তদন্ত প্রতিবেদনের নির্দেশ দেয় আদালত। সলঙ্গা থানার উপ-পরিদর্শক আসলাম হোসেন মামলাটি তদন্ত করে। তদন্তে আব্দুল কাদের গং এর বিরুদ্ধে প্রাথমিক ভাবে তদন্তকালে আইন শৃংঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন ২০০২ সালের (সং/০৩) এর ৪/৫ ধারার অপরাধের কোন সত্যতা পাওয়া যায় নাই মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। পূর্ণরায় হয়রানি করার জন্য না রাজি করেন প্রভাবশালী আসলাম হোসেন। বর্তমানে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর অধিনে তদন্তাধীন রয়েছে। ভুক্তভোগি আব্দুল কাদের বলেন, আমার ফুবু ছোমেদান ভেওয়ার কাছে বনবাড়িয়ার মৌজার ২৭৬ খতিয়ানে দাগ নং ৮৩/৯২ এর ৮৪ কাতে ২৫ শতক জমি ৮ জানুয়ারী ১৯৭২ সালে আমি ও আমার ২ ভাই ক্রয় করি। একই খতিয়ানে গোলাম মাজেদের জমি থাকায় ভুলক্রমে গোলাম মাজেদের নামে রেকর্ড হয়ে যায়। দলিল মূলে আমি আমার জামিতে বাড়ি-ঘর তৈরী করি। পরবর্তীতে আমাকেসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মিথ্যা চাঁদাবাজী মামলা দায়ের করে। আমি গরীব মানুষ তারা প্রভাবশালী তাদের কাছ থেকে কি ভাবে চাঁদা দাবি করতে পারি? মামলার বাদী আলহাজ্ব আসলাম হোসেন জানান, আমার বাবা নামে রেকর্ডকৃত জমিতে আব্দুল কাদের জোরপূর্বক ঘর বাড়ি নির্মাণ করে এবং আমাদের কাছ থেকে চাঁদাদাবি করে। পরে আমি সিরাজগঞ্জ আদালতে দ্রুত বিচার আইনে চাঁদাবাজী মামলা দায়ের করেছি। সলঙ্গা থানার উপ -পরিদর্শক আসলাম হোসেন বলেন, মামলার তদন্তে আব্দুল কাদের গং এর বিরুদ্ধে প্রাথমিক ভাবে তদন্তকালে আইন শৃংঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন ২০০২ সালের (সং/০৩) এর ৪/৫ ধারার অপরাধের কোন সত্যতা পাওয়া যায় নাই মর্মে আদালতে প্রতিবেদন প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১