বাংলাদেশের খবর

আপডেট : ২৮ December ২০১৯

ধামইরহাটে সবজির বাজারে স্বস্তি


নওগাঁর ধামইরহাটে শীতের তীব্রতা বাড়লে ও কমেছে শীতকালীন সবজির দাম। সপ্তাহ খানেক ধরে শীতের মাত্রা বেশি থাকলেও গরম ছিল সবজির বাজার। টানা শৈত্য প্রবাহের মাঝেও সরবরাহ বাড়ায় সবজির দাম অনেকটা কমিয়ে এসেছে বলে নিশ্চিত করেন খুচরা ব্যবসায়ীরা।

মৌসুমের শুরুতে সরবরাহ কম থাকায় উপজেলার আমাইতাড়া বাজার থেকে মঙ্গলবাড়ি পর্যন্ত সবজির বাজার গুলোতে লক্ষ করা যায় আলু, পেয়াজ, মুলা, কাচাঁ মরিচ, ফুলকপি, বাধাঁ কপিসহ সবজির দাম বেশ চড়া থাকায় বাজার থেকে খালি হাতে বাসায় ফিরেছেন সাধারণ ক্রেতারা।

তবে বর্তমান বাজার দর দেখে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন এবং আগামী সপ্তাহের মধ্যে দাম আরো কমবে বলে জানান বিক্রেতারা।

সরেজমিনে দেখা গেছে, বর্তমানে সবজির দাম নতুন আলু ৩৫ টাকা কেজি, বেগুন ২৫ টাকা, টমেটো ৪০ টাকা, পেঁপে ২০ টাকা, কাঁচা মরিচ ৫০ টাকা, মুলা ১৫ টাকা, লাউ ২৫ টাকা, শিম ৩০টাকা ও প্রতিটি বাধাঁ কপি,ফুল কপির মুল্য ১৫-২০ টাকা দরে বিক্রি হচ্ছে। উপজেলার বাজারগুলোতে বিভিন্ন প্রকার টাটকা সবজি ও শাক দেখে বেড়েছে দ্বিগুন হারে ক্রেতাদের সংখ্যা। এদিকে লাল শাক ৫-১০ টাকা দরে ও দেশি পেয়াজ পাতা ৪০ থেকে ৫০ টাকা মূল্যে।

এ বিষয়ে কয়েকজন সবজি বিক্রেতাদের সাথে কথা হলে তারা বলেন, আগের তুলনায় সরবরাহ বেশি থাকায় বর্তমান বাজার দামে ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন আশা করা যায় আগামী নতুন বছর থেকে বাজারে সবজির দাম আরো কমিয়ে আসবে বলে জানানা। তারা আরো জানান সরবরাহ ভালো থাকলে বাজার মূল্য নিয়ন্ত্রন থাকায় ক্রেতাদের উপচে পড়ার মত ভিড় লক্ষ করা যায় তাতে সবজি ক্রেতা ও বিক্রেতা উভয়ই লাভবান হতে পারেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১