বাংলাদেশের খবর

আপডেট : ২৫ December ২০১৯

রাবিতে শীতকালীন ছুটি শুরু ৫ জানুয়ারি, খোলা থাকছে হল

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফাইল ছবি


শীতকালীন অবকাশ উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)। আগামী ৫ জানুয়ারি থেকে ছুটি শুরু হয়ে চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। এতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।

আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেন হল প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক অধ্যাপক ড. রেজাউল করিম বকসী।

তিনি জানান, ৫ জানুয়ারি ছুটি শুরু হলেও শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় শুক্রবার থেকেই এই ছুটি শুরু হবে। আবার ১৬ জানুয়ারি ছুটি শেষ হলেও একইভাবে দুইদিন সাপ্তাহিক ছুটি থাকায় ১৮ জানুয়ারি ছুটি শেষ হবে এবং ১৯ জানুয়ারি রোববার থেকে পুনরায় ক্লাস পরীক্ষা শুরু হবে। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকলেও জরুরি বিভাগ যথারীতি খোলা থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১