বাংলাদেশের খবর

আপডেট : ২৫ December ২০১৯

ঘন কুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ


ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া- কাঁঠালবাড়ি নৌরুটে সব ধরণের ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে ২ শতাধিক ছোট বড় যানবাহন আটকে পড়েছে।  

বুধবার রাত ১২টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১৪টি ফেরি চলাচল বন্ধ আছে। 

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপ মহাব্যবস্থাপক সফিক আহম্মেদ জানান, ঘন কুয়াশার কারণে মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখতে না পাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পদ্মার মাঝে নোঙর করে রাখা হয়েছে কমপক্ষে ৫টি ফেরি। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১