বাংলাদেশের খবর

আপডেট : ২২ December ২০১৯

পাটগ্রামে তিন ভারতীয় নাগরিক আটক


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

জানা গেছে, শনিবার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় ভারতীয় চ্যাংরাবান্ধা ও বাংলাদেশি বুড়িমারী ইমিগ্রেশন গেট অতিক্রম করে ভারতের ফালাকাটা, জলপাইগুড়ি এলাকার প্রদীপ পালের ছেলে তাপস পাল (২২), একই এলাকার মোজাম্মেল হকের ছেলে রবিউল ইসলাম (২৮), ইদ্রিস আলীর ছেলে বুলু হোসেন (১৮) বাংলাদেশে প্রবেশ করে।

এ সময় বিজিবির তিস্তা- ২ এর ৬১ ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানীর টহল দলের সদস্যরা তাদেরকে আটক করে।

পরে ভারতীয় ৪৮ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্দা ক্যাম্পের বিএসএফ ক্যাম্প কর্তৃপক্ষের নিকট বিজিবি পতাকা বৈঠকের জন্য পত্র প্রদান করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বুড়িমারী জিরো লাইনে পতাকা বৈঠক হয়নি।

বৈঠক হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ব্যাপারে বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার আবুল হোসেন ভারতীয় তিন নাগরিক আটকের সত্যতা স্বীকার করে জানান, ‘ভুলবশত ওই তিন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করে। পতাকা বৈঠকের জন্য ভারতীয় চ্যাংরাবান্ধা ক্যাম্পের বিএসএফের কর্তৃপক্ষের নিকট চিঠি দেওয়া হয়েছে।’

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১