আপডেট : ২১ December ২০১৯
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে হত-দরিদ্র ও দুস্থদের মাঝে শনিবার কম্বল বিতরণ করা হয়েছে। সুত্র জানায়, কালিয়াকৈর পৌরসভার মেয়র মোঃ মজিবুর রহমান, প্রধান অতিথি হিসাবে শনিবার আজ পৌরসভা মিলনায়তনে কম্বল বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পৌরসভার প্যানেলমেয়র শামসুল আলম সরকারের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন,ওয়ার্ড কাউন্সিলর মাজেদা বেগম ,ফারুক হোসেন ,মোহাম্মদ মহসিন ,ফরহাদ হোসেন ,সাইফুল ইসলাম ও বেলায়েত হোসেনসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে মেয়র মজিবুর রহমান বলেন, তার ব্যাক্তিগত তহবিল থেকে এতিম,প্রতিবন্ধী, হতদরিদ্র ও দুস্থদের মাঝে আড়াই হাজার কম্বল বিতরণ করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১