বাংলাদেশের খবর

আপডেট : ২১ December ২০১৯

হাজীগঞ্জে মার্কেন্টাইল ব্যাংকের ১৪৪তম শাখার উদ্বোধন


চাঁদপুরের হাজীগঞ্জে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৪৪তম শাখার উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে পশ্চিম বাজারস্থ কানাডা টাওয়ারে ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), পরিচালক এ.এস.এম. ফিরোজ আলম, মোঃ আব্দুল হান্নান, এ. কে. এম. সাহিদ রেজা ও এম. এ খান বেলাল।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী ও রাজনীতিবিদ আশরাফউদ্দিন দুলাল পাটোয়ারী, দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোকনুজ্জামান রোকন প্রমুখ।

মার্কেন্টাইল ব্যাংকের হাজীগঞ্জ শাখা প্রধান রুবেল আহমেদ অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি ও সিইও ডঃ. মো. নুরুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী’সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

মার্কেন্টাইল ব্যাংকের হাজীগঞ্জ শাখা কানাডা টাওয়ার (কিউসি টাওয়ার), হোল্ডিং নং ০০৫৩-০০, চাঁদপুর-কুমিল্লা হাইওয়ে, ওয়ার্ড নং-৪, হাজীগঞ্জ পৌরসভা, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর-এ অবস্থিত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১