বাংলাদেশের খবর

আপডেট : ১৯ December ২০১৯

দৌলতদিয়ায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত ছিনতাকারী জুয়েল ফকীর (২৮) ও সবুজ শীল (২৬)। প্রতিনিধির তোলা ছবি


গোয়ালন্দে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় ছিনতাই হওয়া একটি আইফোন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ঐ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর সাত্তার মেম্বার পাড়া গ্রামের মনির ফকীরের ছেলে জুয়েল ফকীর (২৮), উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডলের পাড়া গ্রামের ধীরেন শীলের ছেলে সবুজ শীল (২৬)।

গোয়ালন্দ ঘাট থানা ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ঘাট টার্মিনাল এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে ওই দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পূর্বের একাধিক ছিনতাই মামলা রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১