বাংলাদেশের খবর

আপডেট : ১৯ December ২০১৯

মায়ের কাফনের কাপড় কিনতে এসে ছেলে নিহত

মায়ের কাফনের কাপড় কিনতে এসে মহেন্দ্র এর চাপায় পৃষ্ট হয়ে লাশ হতে হলো পুত্র রেজাউল হোসেন ভুট্টু (৪২) প্রতিনিধির তোলা ছবি


রংপুরের পীরগঞ্জে মায়ের কাফনের কাপড় কিনতে এসে মহেন্দ্র এর চাপায় পৃষ্ট হয়ে লাশ হতে হলো পুত্র রেজাউল হোসেন ভুট্টু (৪২) কে।

আজ বৃহষ্পতিবার সকাল ১১ টায় লালদিঘি বটতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় ঘটনার সময় নিহত ভুট্টু মিয়া এক আত্মীয়কে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে আত্মীয়দের বাড়ীতে মায়ের মৃত্যুর সংবাদ দিয়ে স্থানীয় বালুয়াহাট থেকে কাফনের কাপড় কিনতে যাওয়ার পথে স্থানীয় ফারুকের ভাটা থেকে ইট বহনকারী মহেন্দ্রর চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘাতক মহেন্দ্রটি আটক করেছে । মহেন্দ্র চালক পলাতক ।

এ দিকে মা ও ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১