আপডেট : ১৯ December ২০১৯
নেত্রকোনা দুর্গাপুরে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে শহীদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের কলেজ রোড এলাকার উপজেলা যুবলীগ সভাপতির বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় শহীদ পরিবারের সন্তান উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ড উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল ও প্রস্তাবক উপজেলা বধ্যভূমি সোহারাব হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র শ. ম. জয়নাল আবেদীন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, ৭৫ এর প্রতিরোধ যোদ্ধা জালাল উদ্দিন রব্বানী, সুসং সরকারি মহাবিদ্যালয় অধ্যাপক আবদুল রশিদ, সুসং সরকারি মহাবিদ্যালয় অধ্যাপক রফিকুল ইসলাম সহ শহীদের পরিবারের প্রায় অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন। এই সময় শহীদ পরিবারের সদস্যরা জানান, ৭১ এর মুক্তিযোদ্ধ চলাকালীন সময় পাকবাহিনী নির্বিচারে এই উপজেলার অনেকেই হত্যা করে। এর মধ্যে ৯৩ জন শহীদের নাম ইতিমধ্যে লিপিবদ্ধ কর হলেও এর বাহিরেও আরো অনেক শহীদ রয়েছেন যাদের নাম এখন পর্যন্ত লিপিবদ্ধ করা হয়নি। পাশাপাশি শুধুমাত্র ১৪ শে ডিসেম্বর তাদের স্মরণ কর হলেও সারা বছর তাদের তেমন কোনো খোঁজ খবর নেওয়া হয় না। ফলে তাদের এই আত্মত্যাগের ইতিহাস অনেকটাই কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। তাই তাদের এই ইতিহাস পুনরুদ্ধার উদ্ধার করে সবার মাঝে তুলে ধরার দাবি জানান তারা। পরে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নানকে আহবায়ক করে “শহীদ পরিবার সংগঠন” নামে ১২ সদস্যা বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১