বাংলাদেশের খবর

আপডেট : ১৯ December ২০১৯

এলেঙ্গাতে যানজট নিরসনে মতবিনিময় সভা


উত্তরবঙ্গের প্রবেশদ্বার টাঙ্গাইলের এলেঙ্গাতে যানজট নিরসনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় এলেঙ্গা রিসোর্টের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সফিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (এলেঙ্গা সার্কেল ) রাসেল মনির, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন, বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা অফিসার ইনচার্জ আয়ুবুর রহমান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ট্রাক মালিক সমিতির সভাপতি শওকত জং, সাধারণ সম্পাদক শরীফ হাজারী, এলেঙ্গা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ-আলম মোল্লা প্রমুখ। এসময় সড়ক ও জনপথ বিভাগের কমকর্তা, এলেঙ্গা যানবাহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা এলেঙ্গার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনা করেন। বিশেষ করে নির্দিষ্ট স্থানে যাত্রী উঠানামা করা, মহাসড়কে ট্রাক না রাখা ইত্যাদি।

উল্লেখ্য, সড়ক ও জনপথ বিভাগের অধীনে এলেঙ্গায় ৩’শ মিটার মহাসড়ক উন্নয়নের কাজ চলছে। এর ফলে মহাসড়কের এই অংশটুকুতে যানজট লেগেই থাকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১