বাংলাদেশের খবর

আপডেট : ১৭ December ২০১৯

কলমাকান্দায় সাব-রেজিস্ট্রার এর অপসারণ চেয়ে স্বারক লিপি

সেচ্ছাচারিতা ও অশালীন আচরণের প্রতিবাদে কলমাকান্দায় নিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. রহমত উল্লাহ লতিফ এর দ্রুত অপসারণ চেয়ে স্বারক লিপি প্রদান করেছেন উপজেলার দলিল লিখক ও ভেন্ডার সমিতি। প্রতিনিধির পাঠানো ছবি


নেত্রকোণার কলমাকান্দায় সাব-রেজিস্ট্রার এর অপসারণ চেয়ে স্বারক লিপি প্রদান করেছেন দলিল লিখক ও ভেন্ডার সমিতি। এতে ৪০ জনের স্বাক্ষর রয়েছে।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর)  বিকাল ৩ টায় সেচ্ছাচারিতা ও অশালীন আচরণের প্রতিবাদে কলমাকান্দায় নিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. রহমত উল্লাহ লতিফ এর দ্রুত অপসারণ চেয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মহা পরিদর্শক নিবন্ধন বরাবরে স্বারক লিপি প্রদান করেছেন উপজেলার দলিল লিখক ও ভেন্ডার সমিতি।

এসময় উপজেলার দলিল লিখক সমিতির সভাপতি আকতার হোসেন ও সম্পাদক গোপাল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা রইছ উদ্দিন, ভেন্ডার সমিতির নেতা গৌরাঙ্গ চন্দ্র দাস, আব্দুর রশিদ আকন্দসহ ২৫ জন দলিল লিখক ও ভেন্ডার উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের নিকট জানতে চাইলে তিনি স্বারক লিপি পেয়েছেন বলে সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে - গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে কলমাকান্দায় সাব- রেজিস্ট্রার  মো. রহমত উল্লাহ লতিফের বিরুদ্ধে দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করে যাচ্ছেন  দলিল লেখক ও ভেন্ডার সমিতি । এতে করে উপজেলার ওই কার্যালয়ে সেবা নিতে আসা ভোগান্তিতে পড়েছেন এলাকার জনগন। অপরদিকেে সরকার হারাচ্ছে  লক্ষ লক্ষ টাকার রাজস্ব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১