আপডেট : ১৩ December ২০১৯
নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ সৈকত হোসেন প্রকাশ সিমান্ত (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে৷ নিহত সৈকত সদ্য সমাপ্ত জেএসসি পরীক্ষার ফল প্রাথী। আজ শুক্রবার বিকেলে উপজেলার সেনবাগের সোনাইমুড়ি সড়কের কেশারপাড় রাস্তার মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈকতের বাড়ি উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামে। সে ওই গ্রামেন মাঝি বাড়ির নুর নবী মিয়ার ছেলে। সে এবার কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হোসেন প্রকাশ সিমান্ত কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় রাস্তার মাথা নামস্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশ্বে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১