আপডেট : ১১ December ২০১৯
ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কেন্দ্রীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন। আগুনে কেউ হতাহত হয়েছেন কিনা এবং আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১