আপডেট : ১১ December ২০১৯
টাঙ্গাইলের সখীপুরে শ্বশুরের জানাযা ও দাফন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক জামাতার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সখীপুর-সাগরদিঘী সড়কের কুতুবপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাতা আবদুল আলীম (৫০) ওই এলাকারই কায়েম উদ্দিনের ছেলে। জানা যায়, আবদুল আলীম মঙ্গলবার রাতে উপজেলার বড়চওনা গ্রামে শ্বশুর সেকান্দর আলীর (৯৫) জানাযা নামাজ পড়তে যান। নামাজ শেষে অটোভ্যানযোগে বাড়ি ফেরার পথে কুতুবপুর বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক অটোভ্যানকে চাপা দেয়। এতে আবদুল আলীম মারাত্মকভাবে আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক আবদুল আলীমকে মৃত ঘোষণা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১