বাংলাদেশের খবর

আপডেট : ০৯ December ২০১৯

পূর্বধলায় ৩ মামলার পলাতক আসামি গ্রেপ্তার


নেত্রকোনার পূর্বধলায় ওয়ারেন্টভূক্ত তিন মামলার পলাতক আসামি ইজাজুল ইসলাম (২৮) কে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ইজাজুল ইসলাম উপজেলার বিশকাকুনী মধ্যপাড় গ্রামের মৃত আবুল হাসিমের ছেলে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, বিতর্কিত ইজাজুল তিন মামলার আসামি, সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল। গতকাল রোববার বিকালে (৮ ডিসেম্বর) গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে পূর্বধলার কলেজ রোড থেকে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন, এ এস আই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স তাকে গ্রেপ্তার করে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে তাকে নেত্রকোনা জেলা হাজতে প্রেরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১