বাংলাদেশের খবর

আপডেট : ০৮ December ২০১৯

তাড়াশে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই


সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি কীটনাশক ও সারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আজ রোববার ভোর রাতে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে মের্সাস সরকার ট্রেডাস নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।

মের্সাস সরকার ট্রেডাসের স্বত্বাধিকারী রাজিব সরকার জানান, সকালে আগুনের সূত্রপাত দেখে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে তাড়াশ ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিটের কর্মীরা সেখানে পৌঁছে বেশ কিছু সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে।

তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লিডার আব্দুল্লাহ আল-মাহমুদ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট হতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমার ধারণা।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে কৃষি অফিসের লোকজন সরজমিনে গিয়ে পরিদর্শন করেছে। বিষয়টি ঊর্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১