বাংলাদেশের খবর

আপডেট : ০৭ December ২০১৯

গফরগাঁওয়ে গণসংবর্ধনায় আবেগ আপ্লোত অতিরিক্ত সচিব মাহবুব

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাঙ্গাব ইউনিয়নে নির্মিত আলতাফ হোসেন গোলন্দাজ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় সভা প্রতিনিধির পাঠানো ছবি


ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাঙ্গাব ইউনিয়নে নির্মিত আলতাফ হোসেন গোলন্দাজ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় সভাকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় ভালবাসায় আবেগ আপ্লোত হয়ে পড়েন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ -২ প্রকল্পের পরিচালক মোঃ মাহবুব হোসেন।

গফরগাঁওয়ের সাবেক ইউএনও, টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক বর্তমান অতিরিক্ত সচিব সর্বজনপ্রিয় মাহবুব হোসেন দীর্ঘ ১২বছর পর আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে গফরগাঁওয়ে আসছেন খবরে উপজেলার বিশিষ্টজন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ ছুটে আসেন কর্মগুনে আলো ছড়ানো এ মানবসেবীকে এক নজর দেখতে।

টাঙ্গাবে নির্মিত আশ্রয়ন প্রকল্প পরিদর্শনশেষে ৩০কিলোমিটার দুরে গফরগাঁওঁ পৌরশহরে বেশ কয়েকটি মত বিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবর্ধনা গ্রহন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। গফরগাঁওবাসীর ভালবাসায় সিক্ত আবেগ আপ্লোত মাহবুব হোসেন তার বক্তব্যে বলেন এতদ অঞ্চলের মানুষের সম্মান ভালবাসায় আমি মনোমৃগ্ধ গফরগাঁওবাসীর কথা আমৃত্যু মনে থাকবে।

পরে শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুব উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক মোঃ মাহবুব হোসেন। এসময় তিনি তার বক্তব্য বলেন, আশ্রয়নের অধিকার,শেখ হাসিনার উপহার এই স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকার গৃহহীন মানুষদের বিনামূল্যে গৃহনির্মাণ সহ বিভিন্ন কর্মতৎপরতা চালাচ্ছে। এই মহতী উদ্যোগকে এগিয়ে নিতে সকলের সহযোগীতা প্রয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।

এসময় অন্যদের বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামীলীগ সদস্য ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী ও আবদুল্লাহ আলআমিন বিপ্লব, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম মানিক, সাবেক মেয়র মনজুর মিয়া, প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান মিন্টু, উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব এহসান রানা, প্রমুখ।

এ ছাড়াও মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক,সাংস্কৃতিক, শিক্ষক, সুধীজন, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনতা।

উল্লেখ্য গফরগাঁও উপজেলায় মোট ৩টি পোনে স্থানে অসহায় ভুমিহীন মানুষদের জন্য ১২একর সম্প্রত্তির উপর পৃথক ৩টি স্থানে ৪৬টি ব্যারাক নির্মান করা হয়। ৪৬টি ব্যারাকে ২৩০টি পূর্ণবাসণ যোগ্য পরিবার বসবাস ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১