বাংলাদেশের খবর

আপডেট : ০৬ December ২০১৯

বঙ্গবন্ধু সেতুতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ৩

বঙ্গবন্ধু সেতুতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস প্রতিনিধির পাঠানো ছবি


বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্ত্বর এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল আটটার দিকে এই দুর্ঘনাটি ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর থানার সাহেদ নগর বেপারীপাড়া গ্রামের মৃত হাজী কামাল উদ্দিন সরকারের ছেলে হাজী আব্দুল করিম সরকার (৬০), তাঁর স্ত্রী মাতোয়ারা সরকার (৫০) ও তাদের মেয়ে কানিজ ফাতেমা (৩০)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী আয়ুবুর রহমান জানান, সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাস বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্ত্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একই পরিবারের তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন ।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১