আপডেট : ০৫ December ২০১৯
গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাভার্ড ভ্যান চাপায় মো. মানিক মিয়া (২১) নামে এক কলেজ ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত মানিক উপজেলার সাহেবাবাদ গ্রামের মো. আল-আমিনের ছেলে। সে কালিয়াকৈর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। জানা যায়, ওই দিন দুপুরে কলেজ ছাত্র মানিক একটি মোটর সাইকেল চালিয়ে সফিপুর যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছায়। এ সময় বিপরিত দিক থেকে আগত অপর একটি কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে নিহতের আত্মীয়স্বজনরা ঘটনাস্থল থেকে মানিকের লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাসেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১