আপডেট : ০৪ December ২০১৯
বাগেরহাটের ফকিরহাটে মূলঘর ইউনিয়নের শিয়ালীকান্দা এলাকায় পানীতে ডুবে নয়ন পাড়ই নামের তিন বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে পুকুরের পানীতে ডুবে নয়ন পাড়ই নামের তিন বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। শিশুটি শিয়ালীকান্দা গ্রামের বিশ্বজিৎ পাড়ই পুত্র। স্থানীয়রা জানায়, শিশু নয়নকে পানিতে ভাসতে দেখে তার পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্যকমপ্লে নিয়ে আসলে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে একই দিন বিকেলে পানিতে ডুবে মারা গেছে বারুইপাড়া গ্রামের এইচ এম সারমাফি হোসেন নামে ২১ মাসের শিশু। সে বারুইপাড়ার সবেরত আলীর পুত্র। হৃদয় বিদারক উভয় ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১