আপডেট : ০৪ December ২০১৯
নেত্রকোণার কলমাকান্দায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শেখ ফজলুল হক মনির ৮০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে । আজ বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলা আওয়ামী লীগ অফিসে কেক কাটার মধ্য দিয়ে পালন করা হয়। উপজেলা আওয়ামী যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে সাধারন সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস এর সঞ্চালনায় ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন আজাদ, সহ- সভাপতি সুলতান গিয়াস উদ্দিন, হাজী আব্দুল আলী বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্দিস আলী তালুকদার ও ইসলাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এস,এম আলমগীর গোলাপ, সহ দপ্তর সম্পাদক মো. বজলুর রহমান,উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. সোহেল রানা, মো. তাজউদ্দীন আহম্মেদ, মো.আব্দুল ওয়াহাব, মো. নাজিম উদ্দিন, শরীফ মাহমুদ সুমন, সামছুউদ্দিন খান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ময়না, মো.নাজির আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাসুদ কবিরসহ উপজেলা আওয়ামী যুবলীগের সংগঠনের নেতারা ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১