বাংলাদেশের খবর

আপডেট : ০৪ December ২০১৯

আহত হয়ে হাসপাতালে স্বর্ণজয়ী মারজান


এসএ গেমসের কারাতের মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজি ইভেন্টে গতকাল মঙ্গলবার সোনা জিতেছিলেন বাংলাদেশের মারজান আক্তার পিয়া। আজ বুধবার দলগত ইভেন্টে খেলতে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

পাকিস্তানের কউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে দিনের দ্বিতীয় স্বর্ণ পদক এনে দিয়েছিলেন মারজান আক্তার প্রিয়া।

কাঠমান্ডু থেকে বাংলাদেশ কন্টিনজেন্টসূত্রে জানা গেছে, স্থানীয় ব্লু ক্রস হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রিয়াকে। তিনি ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছেন। প্রিয়া মাথায় আঘাত বেশি পেয়েছেন। নিউরো স্পেশালিস্ট দেখার পর বোঝা যাবে তার কি অবস্থা।

দুপুরে শ্রীলংকার বিরুদ্ধে গলগত কুমিতে খেলছিলেন মারজান। তার সঙ্গী ছিলেন হুমায়রা আক্তার অন্তরা ও মাউনজেরা বন্যা।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১