আপডেট : ০৪ December ২০১৯
পদত্যাগ করলে যদি পেঁয়াজের দাম কমে যায় এক সেকেন্ডও লাগবে না মন্ত্রীত্ব ছাড়তে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির এই বক্তব্যকে কথার কথা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বাণিজ্যমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, দেখুন, এটা তো কথার কথা। যদি গ্যারান্টি থাকত আমি পদত্যাগ করলে পেঁয়াজের দামটা কমে যাবে, সেটা তো কথার কথা। সেটা তো পদত্যাগ করার বিষয় নয়, মন্ত্রী হিসেবে তিনি কথা প্রসঙ্গে হয়তো বলেছেন। সেতুমন্ত্রী বলেন যেহেতু পেঁয়াজের দাম বাড়তি, কেউ কেউ তো মন্ত্রীর পদত্যাগও দাবি করে। সেজন্য তিনি বলেছেন, পদত্যাগ করলে যদি সমাধান হয়ে যেত তাহলে আমি এক সেকেন্ডেই পদত্যাগ করতাম।’ ‘সেটা উনি (বাণিজ্যমন্ত্রী) অযৌক্তিক কিছু বলেননি, এটা কথার কথা বলতেই পারেন,’ যোগ করেন ওবায়দুল কাদের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১