আপডেট : ০৩ December ২০১৯
তাপমাত্রা কমে গিয়ে ১৭০ বছরের রেকর্ড ভাঙার কথা বলছে মার্কিন আবহাওয়া দপ্তর। এ বছর আমেরিকার বড় অংশ জুড়ে তীব্র শীত শুরু হয়েছে। পুরো আমেরিকার প্রায় দুই–তৃতীয়াংশ এলাকার তাপমাত্রা কমে যাবে এবং মানুষ ঠান্ডায় বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে বলে সতর্ক করা হয়েছে। কয়েকদিন থেকে নিউইয়র্ক জুড়ে তুষার পড়ছে, সেই সাথে বৃষ্টি হচ্ছে। গত নভেম্বর থেকেই তীব্র শীত শুরু হয়ে গেছে আমেরিকার বড় অংশজুড়ে। দমকা বাতাসে তীব্র শীতা বেড়ে যায়। কর্মব্যস্ত নিউইয়ার্ক শহরের মানুষ মোটা কাপড় পরে চলাফেরা করছে। এরই মধ্যে বাফেলোতে তুষার পড়েছে। আবহাওয়াবিদেরা বলছেন, উত্তর মেরুজুড়ে আর্কটিক অঞ্চলে শীতের বিস্ফোরণ ঘটার কারনে নভেম্বর জুড়েই শীতের প্রকোপে আটকা পড়েছে আমেরিকার মানুষ। এই হিম ঠান্ডা আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। মৌসুমি শীতের পাশাপাশি মধ্য আমেরিকাজুড়ে ঝড় ও দমকা বাতাস থাকবে। সিএনএনের আবহাওয়াবিদ টেলর ওয়ার্ড বলেন, ‘আমরা আবহাওয়ার পূর্বাভাসে এমন একটি প্যাটার্নে আছি, যেখানে কানাডাসহ মধ্য ও পূর্বাঞ্চলে শীতের ভয়াবহতা আমাদের দিকে ধাবিত হচ্ছে।’ আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আমেরিকার মধ্যাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এবারের তাপমাত্রা দ্রুত বিপজ্জনক পর্যায়ে নেমে যাবে। কোনো কোনো এলাকায় তাপমাত্রা ২০ ডিগ্রি ফারেনহাইটে নেমে যেতে পারে। পূর্ব ও দক্ষিণ আমেরিকার কিছু এলাকায় তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া বিজ্ঞানীদের মতে, ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রা পরিবর্তনের কারণেই এ বছর বেশি পরিমাণে তুষারপাতের আশঙ্কা রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মে তীব্র গরম এবং শীতে হিমশীতল আবহাওয়া থাকছে। তীব্রশীত থাকবে উত্তরের সমভূমিতে। সেখানে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যেতে পারে। কুয়াশাযুক্ত বাতাস থাকবে। শীতের তীব্রতা থাকবে পুরো অঞ্চলে। ওয়েদার চ্যানেলের আবহাওয়াবিদ জনাথন এরদম্যান টুইট করেছেন, এই নভেম্বর থেকেই আমেরিকার মানুষ জানুয়ারি মাসের শীতের স্বাদ অনুভব করছে। লোকজনকে শীতের আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ সময়ে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১