বাংলাদেশের খবর

আপডেট : ০১ December ২০১৯

লৌহজংয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত


মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদক, সন্ত্রাস-জঙ্গীবাদ বিরোধী মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকালে লৌহজং থানা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইনের সভাপতিত্বে ও এসআই রকিবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার)। ৱ

এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান, লৌহজং উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রিনা ইসলাম, সরকারী লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ সহিদুর রহমান শিকদার, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাংবাদিক শেখ সাইদুর রহমান টুটুল, মিজানুর রহমান ঝিলুসহ আরও অনেকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১