আপডেট : ০১ December ২০১৯
ঢাকায় কর্মরত রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্টের বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম আজাদ। সংগঠনটির নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান মেইল টোয়েন্টিফোর ডটকমের প্রধান প্রতিবেদক রিয়াজ চৌধুরী। গতকাল শনিবার ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর উৎসবমুখর পরিবেশে সংগঠনটির সদস্যরা ভোট দেন নেতা নির্বাচনে। ডিআরইউর নির্বাচন কমিশনের সদস্য মঞ্জুরুল আহসান বুলবুল নির্বাচিতদের নাম ঘোষণা করেন। কার্যনির্বাহী কমিটি নির্বাচনের মাধ্যমে সংগঠনটির সদস্যদের ভোটে এদিন আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হলেন। চারটি পদে একজন প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান আরো আগেই। এবারের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে পাঁচজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে রফিকুল ইসলাম আজাদ ৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সভাপতি। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী শাহনেওয়াজ দুলাল ৪৮৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক ও গাজী টিভির প্রধান প্রতিবেদক রাজু আহমেদ প্রার্থী হলেও শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ডিআরইউর সাবেক সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান মেইল টোয়েন্টিফোর ডটকমের প্রধান প্রতিবেদক রিয়াজ চৌধুরী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র করেসপন্ডেন্ট নূরুল ইসলাম হাসিব, ডিআরইউর সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক শেখ জামাল। এর মধ্যে রিয়াজ চৌধুরী ৫৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূরুল ইসলাম হাসিব পেয়েছেন ৫৬৫ ভোট। সহসভাপতি পদে এটিএন নিউজের নজরুল কবির ৪৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে ৮৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডেইলি স্টারের হেলিমুল আলম বিপ্লব। একক প্রার্থীর এটিই এবারের নির্বাচনে সর্বোচ্চ ভোট। ৬৪৮ ভোট পেয়ে সময়ের আলোর হাবীবুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। মো. জাফর ইকবাল ৬৪৫ ভোট পেয়ে দপ্তর সম্পাদক, মাইদুর রহমান রুবেল ৬৪৩ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাখাওয়াত হোসেন সুমন ৬৯৬ ভোট পেয়ে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক, ৭০৩ ভোট পেয়ে মজিবুর রহমান ক্রীড়া সম্পাদক, ৬৬৫ ভোট পেয়ে মিজান চৌধুরী সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মঈনুল আহসান, এস এম মিজান, আহমেদ মুশফিকা নাজনীন, কামরুজ্জামান বাবলু, ইমরান হাসান মজুমদার, এম মুরাদ হোসেন ও সায়ীদ আবদুল মালিক। অর্থ সম্পাদক পদে জিয়াউল হক সবুজ, নারীবিষয়ক সম্পাদক পদে রীতা নাহার, অ্যাপায়ন সম্পাদক এইচ এম আকতার ও কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবার মোট ভোটার ছিলেন ১ হাজার ৬৩৫ জন। এদের মধ্যে ১ হাজার ৩২৯ জন ভোট দিয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১