আপডেট : ২৯ November ২০১৯
হবিগঞ্জের মাধবপুরে জব্দ করা পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি করতে গিয়ে লংকাকাণ্ড ঘটেছে। পেঁয়াজ কিনতে গিয়ে শিশুসহ ৫ ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত ফারুক মিয়া (৪৫) কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। কৃষ্ণনগর গ্রামের আহাদ মিয়া, দুলাল জানান, সামান্য কিছু পেঁয়াজ বিক্রি করে প্রশাসন বিক্রি করা বন্ধ করে দেয়। অনেক নারীও পেঁয়াজ কিনতে এসে খালি হাতে ফিরে গেছে। ক্রেতাদের অভিযোগ সাধারণ জনগণ লাইন দাঁড়িয়ে থাকলেও উপজেলা বিভিন্ন অফিসের কয়েকজন কর্মচারিরা একাধিকবার পেঁয়াজ নিয়ে যেতে দেখা যায়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে চুনারুঘাট থেকে আসা পেঁয়াজ ভর্তি একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো- ১৫-৪৩৫৭) মাধবপুর দিয়ে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাবার পথে পুলিশ পিকআপটি আটক করে। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনুভা নাশতারানের উপস্থিতিতে এসব পেঁয়াজ রাত সাড়ে ৮টার দিকে উপজেলা চত্বরে ৫০ টাকা কেজি দরে বিক্রি শুরু হয়্ । এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা উপজেলা চত্বরে জড়ো হয়। এ সময় লোকজনদের ধাক্কাধাক্কিতে নারী শিশুসহ ৫ জন আহত হয়। পরিস্থিতি বেগতিক দেখে উপজেলা নিবার্হী কর্মকর্তার নির্দেশে পেঁয়াজ বিক্রি বন্ধ করে দেওয়া হয়। কয়েক বস্তা বিক্রি করার পর বাকি পেঁয়াজের বস্তাগুলো উপজেলা মিলনায়তনে নিয়ে রাখা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১