বাংলাদেশের খবর

আপডেট : ২৮ November ২০১৯

কলমাকান্দায় সেই যুবলীগ নেতা ফারুক বহিস্কার

ফারুক হোসেন ফাইল ছবি


নেত্রকোনার কলমাকান্দায় রংছাতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি ফারুক হোসেনকে সাময়িক বহিস্কার করেছে উপজেলা যুবলীগ। বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের এক সাংগঠনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ফারুক মাদকসহ পুলিশের হাতে আটক হওয়ায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার হওয়ায় জরুরি সিদ্বান্ত মোতাবেক মো. ফারুক মিয়াকে সাময়িক বহিষ্কার ও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মাসুদ কবির জানান, ২০১৮ সালের ৯ এপ্রিল উপজেলার রংছাতি ইউনিয়নের রংছাতি উচ্চ বিদ্যালয় মাঠে ৪নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ফারুক রংছাতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সভাপতি পদে নির্বাচিত হয়।

গত মঙ্গলবার উপজেলার রংছাতি ইউনিয়নের বেস্তপুর এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ ফারুক পুলিশের হাতে আটক হয়। পরে ওইদিনই কলমাকান্দা থানা পুলিশ তাকে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১