বাংলাদেশের খবর

আপডেট : ২৮ November ২০১৯

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ গ্রেপ্তার


বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। হাইকোর্টের সামনে মঙ্গলবার গাড়ি ভাংচুর ও পুলিশের ওপর হামলা ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

হাইকোর্টের সামনে মঙ্গলবারের ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫ থেকে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০০ জনের নামে মামলা দায়ের করে।

এর আগে বৃহস্পতিবার সকালে হাইকোর্টের গেট থেকে বিএনপির যুগ্মমহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করে পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১