বাংলাদেশের খবর

আপডেট : ২৭ November ২০১৯

সোনারগাঁয়ে অবৈধ মাছ শিকারীদের ধরতে প্রশাসনের অভিযান

সোনারগাঁ ম্যাপ


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন নদ নদীতে ও শাখা নদ দখল করে অবৈধ মাছ শিকারীদের ধরতে অভিযান।

আজ বুধবার নদীতে দিনভর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ।

উপজেলা জৈষ্ঠ্য মৎস কর্মকর্তা মাহামুদা আক্তার জানান, উপজেলার মেঘনা নদী ব্রহ্মপুত্র নদ ও আশপাশের শাখা নদে অবৈধভাবে বাঁশ পুঁতে ও গাছের ডালা ফেলে মৎস সম্পদ ও জীব বৈচিত্র ধংস করার অভিযোগে গতকাল সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুর রহমান খানের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন, সোনারগাঁ থানা পুলিশ, নৌ পুলিশ যৌথভাবে অভিযান চালায়।

এসময় সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৩ জন জেলেকে ৪২ হাজার টাকা জরিমানা ও বিভিন্ন অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয় এবং মাছের ঝোপ ভেঙ্গে দেওয়া হয়। পরে মাইকিং করে বাঁশ ও ডালা ফেলে যারা অবৈধভাবে মাছ শিকার করছে আগামী এক সপ্তাহের মধ্যে বাঁশ ও গাছের ডাল পালা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১