বাংলাদেশের খবর

আপডেট : ২৭ November ২০১৯

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক সপ্তাহে ১৬ শিশু ভর্তি


নেত্রকোনার কলমাকান্দায় শিশুদের মধ্যে ডায়রিয়া রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ১৬ জন ডায়রিয়া আক্রান্ত শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৯জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

চিকিৎসকেরা জানান, ঋতু পরিবর্তনের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে এ হাসপাতালে ১৬ শিশু ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ৯টি শিশু সুস্থ হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। ভর্তি হওয়া ডায়রিয়ায় আক্রান্ত শিশুরা অধিকাংশই দুর্গম এলাকার। এ হাসপাতালে বর্তমানে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন উপজেলার পাঠানপাড়া গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে ইকরা ও জিবরা, রাজাবাড়ী গ্রামের মোতালিবের ছেলে জীবন, ওমরগাও গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে জামিরুল,আমগড়া গ্রামের আমিরুলের মেয়ে মরিয়ম ও  মোজাহিদ। 

গত বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায়, ডায়রিয়া ওয়ার্ডে ৭ জন শিশু ভর্তি রয়েছে। শয্যাসংকট থাকায় তিনজনকে মেঝেতে রাখা হয়েছে।

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া এক শিশুর অভিভাবক বিল্লাল হোসেন বলেন, গত শনিবার থেকে আমার মেয়ের পাতলা পায়খানা দেখা দেয়। পরে গত সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তির পরামর্শ দেন। আমার মেয়ে ইকরা ও জিবরা আগের থেকে এখন অনেকটা সুস্থ হয়েছে।    

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়ায় আক্রান্ত কিছু শিশু এ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১