বাংলাদেশের খবর

আপডেট : ২৭ November ২০১৯

চাঁদপুরে টেকসই ও পরিকল্পিত নগরায়ণ শীর্ষক কর্মশালা 


বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে চাঁদপুরে টেকসই ও পরিকল্পিত নগরায়ণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ।

চাঁদপুর পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা চন্দ্রনাথ ঘোষের পরিচালনায় বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. মো. মোস্তাফিজুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাজাদাত, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, পৌর কর্মচারী সংসদের সভাপতি আব্দুর রশিদ সরদার, চেম্বারের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, পরিবার পরিকল্পনার প্রতিনিধি মো. ওবায়েদুল হক।

বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে টেকসই ও পরিকল্পিত নগরায়ণ শীর্ষক কর্মশালায় বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন করেন টাউন ম্যানেজার মো. আব্দুল হান্নান।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১