বাংলাদেশের খবর

আপডেট : ২৬ November ২০১৯

ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩


ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন।

আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি হয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি নামক স্থানে মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। মাওয়া থেকে মাদারীপুরগামী চন্দ্রা পরিবহনের সঙ্গে টেকেরহাট থেকে ফরিদপুরগামী ট্রাকের এ সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেবার পর আরও একজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১