বাংলাদেশের খবর

আপডেট : ২৫ November ২০১৯

নবাবগঞ্জে ফেনসিডিল সহ ৩ কারবারি আটক

দিনাজপুর র‌্যাবের অভিযানে ৬০৩ বোতল ফেনসিডিল সহ ৩ মাদক ব্যবসায়ী আটক প্রতিনিধির পাঠানো ছবি


দিনাজপুরের নবাবগঞ্জে দিনাজপুর র‌্যাব-১৩ পৃথক ২টি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০৩ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক কারবারিকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।

আজ সোমবার রাতে উপজেলার চড়ারহাট নামক স্থান থেকে তাদের আটক করা হয়। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) অশোক কুমার চৌহান  ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আটকৃতরা বিরামপুর উপজেলার বিচকিনি গ্রামের নুরুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম (২৭), সদর উপজেলার রামনগর গ্রামের নুর ইসলামের ছেলে রানা (৩০) ও নবাবগঞ্জ উপজেলার আহাম্মাদনগর গ্রামের মোফাজ্জল মন্ডলের ছেলে মিঠুন আলী (২৪)।

এ বিষয়ে থানায় পৃথক ২টি মামলা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১