আপডেট : ২৫ November ২০১৯
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের শাখার ত্রি- বার্ষিক সম্মেলনের দিনে দুই সভাপতি প্রার্থীর কর্মী, সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আজ সোমবার(২৫ নভেম্বর) দুপুর ২ টা ৩০ মিনিটে ওই ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। সংঘর্ষে থানা পুলিশের সাব ইন্সপেক্টর আশরাফুল ইসলাম, কনস্টেবল দিবস কুমার ও উভয়পক্ষের অন্যান্য আহতরা হলেন- রিশাদ(২০), শহিদুল ইসলাম(৩০), রিয়াদ(১৮), রায়হান(৩৫), কমিজ(৪০), রুবেল হোসেন(৩০), রুস্তম আলী(২৫), আব্দুল জলিল(৩৫), উজ্জল(৩৫), জবেদ আলী(৩৫), কাদের (৩২), হাবিবুল ইসলাম(২৫), তারেক(৩০), একরামুল হক(৩০), জহুরুল হক(৪০) ও ভুট্টু মিয়া(৩১)। প্রত্যক্ষদর্শী জানান, প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন শ্রীরামপুর ইউনিয়ন সম্মেলনে উপস্থিত থেকে কমিটি ঘোষণা করার কথা। কিন্তু তিনি আসার আগেই সভাপতি প্রার্থী বর্তমান শ্রীরামপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাশেম ও রফিকুল ইসলামের কর্মী, সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। উভয়পক্ষের লোকজন ইট, পাথর, দেশীয় অস্ত্র, লাটি, সোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এ সময় দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘন্টা ব্যাপী ব্যাপক ধাওয়া- পাল্টা ধাওয়ায় পুলিশসহ ২০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩ রাউন্ট টিয়ারশেল ও ৫০ রাউন্ড শর্ট গানের ফাকা গুলি ছুঁড়ে। সভাপতি দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষ ও আহতের ঘটনায় পরে উপজেলা আওয়ামী লীগ সম্মেলন স্থগিত ঘোষণা করেন। গুরুতর আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, ‘উভয়পক্ষের সংঘর্ষ থামাতে, পুলিশ ৩ রাউন্ট টিয়ারশেল ও ৫০ রাউন্ড শর্ট গানের ফাকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১