আপডেট : ২৫ November ২০১৯
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেনের বিরুদ্ধে অফিসে দরজা আটকে নৈশ প্রহরীকে পিটিয়ে গুরুতর আহত করে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে। সোমবার সকালে তার কার্যালয়ে এ ঘটনাটি ঘটে। গত রোববার ওই কর্মকর্তা নৈশ প্রহরী আব্দুর রাজ্জাককে তার অফিস কক্ষে ডেকে বিভিন্ন বিষয় নিয়ে গালিগালাজও চড় থাপ্পড় মারেন। এতে ওই নৈশ প্রহরী অসুস্থ হয়ে পড়লে সমাজসেবা কর্মকর্তা নিজেই তাড়াশ হাসপাতালে নিয়ে গিয়ে তাকে চিকিৎসা দেন। এরই প্রেক্ষিতে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নৈশ প্রহরী ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন খবর পেয়ে সমাজসেবা কর্মকর্তা তাকে নিজ অফিস কক্ষে ডেকে আনেন এবং দরজা আটকে তাকে বেধড়ক পেটাতে থাকেন। এক পর্যায়ে ওই নৈশ প্রহরী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে তাড়াশ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে নৈশ প্রহরীর ছেলে মজনু মিঞা তার বাবাকে সমাজসেবা কর্মকর্তা কর্তৃক পেটানোর বিষয়টির প্রতিকার চেয়ে তাড়াশ ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন বলেন, তাকে ফাঁসানোর জন্য চক্রান্ত হচ্ছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন বিভিন্ন সময়ে নানা কারণে নৈশ প্রহরী আব্দুর রাজ্জাককে (৫৬) গালিগালাজ ও শারীরিকভাবে মারধর করে আসছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১