বাংলাদেশের খবর

আপডেট : ২৫ November ২০১৯

নরসিংদীতে শ্রমিকলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ


নরসিংদীতে জেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। রোববার সন্ধায় নরসিংদী সদর ও শহর এবং মাধবদী শহর শাখা শ্রমিককলীগের উদ্যোগে শহরের পৌরসভার সামনে স্বাধীনতা চত্বরে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। সমাবেশে বিতর্কিত কমিটির বাতিলের দাবী জানানো হয়। অভিলম্বে বির্তকিত নতুন আহবায়ক কমিটি বাতিল না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচির হুশিয়ারি দেয়া হয়।

নরসিংদী সদর শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শ্রমিককলীগের সাবেক আহবায়ক রিপন সরাকার, সাবেক সদস্য সচিব জামাল উদ্দিন জামান, সদর শ্রমিকলীগের সাধারন সম্পাদক সোহেল প্রদান,শহর শ্রমিকলীগের সাধারন সম্পাদক সালাউদ্দিন সালাম,মাধবধী পৌর শ্রমিকলীগের সভাপতি মামুন মিয়া ,সাধারন সম্পাদক অলিউল্লাহ প্রমুখ।

সমাবেশে জেলা শ্রমিকলীগের সাবেক আহবায়ক রিপন সরাকার বলেন, কেন্দ্রীয় কমিটি অর্থের বিনিময়ে নরসিংদীতে যে আহবায়ক কমিটি দিয়েছে তা অবৈধ। বর্তমানে এই পকেট কমিটি তাদের মনগড়াভাবে গোপনে নিজেদের ইচ্ছেমত লোক দিয়ে সাব পকেট কমিটি ঘোষণা করছে, যা নীতি নৈতিকতা বিরোধী। দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি জানানো হয়েছে।

তিনি বলেন, গোপনে কমিটি ঘোষণার মধ্যদিয়ে তারা তাদের রাজত্ব কায়েম করতে চাচ্ছে। এখানে সাবেক ও বর্তমান নেতাদের কোনো মতামত প্রাধান্য দেয়া হয়নি। তাছাড়া এই আহবায়ক কমিটি শ্রমিকদের কোনো কল্যাণে আসবে না। তাই অবিলম্বে এই কমিটি বাতিলের দাবী জানাচ্ছি। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।

সমাবেশ শেষে নরসিংদী পৌরসভার সমানে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১