আপডেট : ২৫ November ২০১৯
মিয়ানমার থেকে টেকনাফ বন্দরে আসা পণ্য বোঝাই জাহাজে অভিযান চালিয়ে বিয়ার ও হুইস্কিসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। জানা গেছে, রোববার রাতে টেকনাফ বিসিজি স্টেশনের বিশেষ একটি দল সাইরং খালে অভিযান চালিয়ে মিয়ানমারের একটি বাণিজ্যিক জাহাজ হতে আন্দামান গোল্ড বিয়ার ৮০ ক্যান, চ্যাং ক্লাসিক বিয়ার ১৩০ ক্যান এবং ৪৪ বোতল গ্রান্ড রয়েল হুইস্কিসহ লাডোঅকিয়ার ছেলে ছটি (৩৫) নামের এক মাদককারবারীকে আটক করে। কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাহ জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাদককারবারী দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত এবং জব্দ বিয়ার ও হুইস্কি মিয়ানমার হতে বাংলাদেশে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল বলে স্বীকার করেন। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করার পর জব্দকৃত মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১