বাংলাদেশের খবর

আপডেট : ২৪ November ২০১৯

কাঠালিয়ায় আ.লীগের পাল্টাপাল্টি সমাবেশ, আহত দশ

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুনের উপস্থিতিতে হারুন গ্রুপের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় প্রতিনিধির পঠানো ছবি


ঝালকাঠির কাঠালিয়ায় আওয়ামীলীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তালতলা নামক স্থানে সম্মেলনে আসা দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দশ জন আহত হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) বিকাল ৪টায় কাঠালিয়া সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন রাস্তায় ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুনের উপস্থিতিতে হারুন গ্রুপের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে দুইশত গজ দুরে কাঠালিয়া বাসস্ট্যান্ডে উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির গ্রুপ আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা করেন।

আইন শৃখংলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ও নজরদারিতে সম্মেলন স্থানে কোন সংঘর্ষ না হলেও তালতলা বাজারে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এমপি হারুন গ্রুপের সাতজন ও উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির গ্রুপের তিন জন আহত হবার খবর পাওয়া গেছে। উভয় সমাবেশের বক্তারা মূলধারার ও ত্যাগি আওয়ামীলীগের নেতাকর্মী হিসেবে নিজেদের দাবী করেন। তবে এমপি বজলুল হক হারুন বলেন “অল্পদিনের মধ্যে উভয় গ্রুপকে একত্রিত করে একওই মঞ্চে একটি সমাবেশ করব”।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১