আপডেট : ২৪ November ২০১৯
আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের কড়া হুঁশিয়ায় দিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তদন্তের পর তাদের দল থেকে বিতাড়িত করা হবে। ‘অনুপ্রবেশকারীদের তালিকা বিভাগীয় নেতাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে দল থেকে বিতাড়িত করা হবে,’ বলেন তিনি। আজ রোববার রাজধানীর মতিঝিলে বিআরটিসির বাস ডিপোতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে বিআরটিসির বাস হস্তান্তর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এ কথা বলেন। তিনি বলেন, দলে যেসব আগাছা, পরগাছা এবং অনুপ্রবেশকারী আছে সেগুলো পরিষ্কার করার কাজ অব্যাহত রয়েছে। এর মধ্যেই ঢাকায় পাঁচটি সহযোগী সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সবগুলোতেই ক্লিন ইমেজের নেতৃত্ব নিয়ে আসা হয়েছে এবং জেলা ও উপজেলা পর্যায়ের সম্মেলনেও ক্লিন ইমেজের নেতৃত্ব নিয়ে আসা হচ্ছে, যোগ করেন তিনি। ক্লিন ইমেজের একজন নেতা যুবলীগের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উল্লেখ করে কাদের বলেন, যিনি নির্বাচিত হয়েছেন তিনি একজন অ্যাকাডেমিশিয়ান এবং আমরা আশা করি যুবলীগের উজ্জ্বল ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য তিনি কাজ করে যাবেন। বিএনপির সভার অনুমতি প্রসঙ্গে কাদের বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। বিএনপির পার্টি অফিসের সামনে তাদের সভা করার অনুমতি দেয়া হয়েছে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১