বাংলাদেশের খবর

আপডেট : ২৪ November ২০১৯

৯৯৯-এ কল করে চুরি হওয়া ডিম বোঝাই ট্রাক উদ্ধার, আটক ৫


জাতীয় সেবা ৯৯৯-এ কল করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে চুরি হওয়া ডিম বোঝাই একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন-  মো. সোহেল(২১), হান্নান প্রকাশ শাওন(৩০), আবদুল সালাম প্রকাশ ওরফে শাহিন (৩৮), কিরণ মজুমদার(৩৬) ও আবদুল কাদের(৫৫)।

এ ঘটনায় শনিবার রাতে ট্রাকের মালিক কিশোরগঞ্জের কটিয়াদি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সাইফুর রহমান সাইফুল বাদি হয়ে ছয় ছিনতাইকারির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করে।

রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজ।

জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের কাপাশিয়া এলাকার ডায়মন্ড এগ্রো লিমিটেড থেকে পৌনে আট লাখ টাকা মূল্যের এক লাখ নয় হাজার ৪০০টি ডিম ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৬-০৭৬৩) বোঝাই করে। ট্রাকটি নিয়ে চালক ও হেলপার চট্টগ্রামের খাতুনগঞ্জের মেসার্স ট্রেডিং স্টীল মিলের উদ্দেশ্যে রওয়ানা করে। পরদিন শনিবার সকালে সাইফুর রহমান সাইফুল গাড়ির চালক ও হেলপারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে অবস্থান জানতে চাইলে তারা একেক সময় একেক কথা বলে বিভ্রান্ত করে। এর মধ্যে তারা প্রথমে ট্রাকটি নষ্ট ও পরে ছিনতাই হওয়ার সংবাদ মালিককে জানায়। কথাবার্তায় সন্দেহ হওয়ায় তিনি মাধ্যমে খবর নিয়ে জানতে পারেন মালবোঝাই ট্রাকটি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরসভাধীন হাইস্কুল রোড এলাকায় ড্রাইভার ও হেলপারের সহযোগিতায় সংঘবদ্ধ চক্রের সাথে আঁতাত করে ডিম বিক্রি করছিল। শনিবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। এর ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজের দিকনির্দেশনায় অফিসার অপারেশন ত্রিনাথ সাহা ও এসআই আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে হাইস্কুল রোড থেকে কিছু ডিমসহ আবদুল কাদের নামে এক ছিনতাইকারীকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সোনাপুর গ্রাম থেকে সোহেল, কিরণ ও শাওনকে আটক করে। পরবর্তীতে কিরণের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত আইডিয়াল পেট্রোল পাম্প থেকে চুরি হওয়া ট্রাকটি উদ্ধার করে।

পরে অভিযান চালিয়ে গুণবতী ইউনিয়নের ফুলের নাওড়ী গ্রামের শাহিনকে আটক করে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১