আপডেট : ২৪ November ২০১৯
সোনাগাজী উপজেলা বিএনপির পূর্ব নির্ধারিত প্রস্তুতি সভা স্থগিত করা হয়েছে। উপজেলা ও পৌর কমিটি গঠনের লক্ষ্যে রোববার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশাসনের অনুমতি না পাওয়ার কারন দেখিয়ে স্থগিত করা হয়। সোনাগাজী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু বলেন, কমিটি গঠনের লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের মতামত গ্রহনের জন্য গত দুই সপ্তাহ আগে মতিগঞ্জ ইউনয়নের মতিগঞ্জ বাজারের একটি কমিউনিটি সেন্টারকে স্থান নির্ধারন করে প্রস্তুতি গ্রহন করা হয়। এ জন্য অনুমতি চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে আবেদনও করা হয়। স্থানীয় আওয়ামীলীগ একই স্থানে সভা করার আবেদন করলে অপ্রিতিকর ঘটনা এড়াতে আমরা পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে সভা করার অনুমতি চেয়ে পুনরায় প্রশাসনের নিকট আবেদন করি। সেখানেও প্রশাসনের অনুমতি না পাওয়াতে সভা স্থগিত করা হয়েছে। এমনকি পুলিশ সুপারের কার্যালয়ে সভা করার অনুমতির আবেদন নিয়ে গেলেও কোন সদুত্তর পাওয়া যায়নি। তিনি আরো বলেন,বিএনপির মতো বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দলের সভা করার অনুমতি না পাওয়া সরকারের ফ্যাসিবাদি আচরণের বহি:প্রকাশ। আবারো সভা করার জন্য প্রশাসনের অনুমতি চাওয়া হবে। মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রবিউজ্জামান বাবু বলেন, মুজিব বর্ষ পালনের জন্য আমরা আগেই কমিউনিটি সেন্টারে সভা করার জন্য প্রশাসনের অনুমতি নিয়েছি। ইস্যু সৃষ্টির জন্য বিএনপি সেটা জেনেই একই দিন সভা করা চেষ্টা করেন। সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমদ বলেন, মতিগঞ্জ ইউনিয়নের কমিউনিটি সেন্টারে সভা করার জন্য স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে থানায় আবেদন করলেও বিএনপির পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। তবে পৌরসভা এলাকায় সভা করার জন্য বিএনপি থানায় আবেদন করলে তাদেরকে পুলিশ সুপার বরাবর আবেদন করতে বলি। তারা পুলিশ সুপারের কাছে আবেদন না করেই তাদের সভা স্থগিত করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১