আপডেট : ২৪ November ২০১৯
পটুয়াখালীর লেবুখালী ফেরীঘাট এলাকা থেকে ২৯৫ পিস ইয়াবাসহ রোমান মাঝি (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় দুমকি থানা পুলিশের এএসআই সোলায়মানের নেতৃত্বে টহল পুলিশের একটি টিম সন্দেহভাজন যুবক রোমানকে আটক করে তার দেহ তল্লাশী চালায়। পরে ব্যাগের মধ্যে টেপ পেচানো টেনিসবলের মধ্যে থেকে ২৯৫ পিস ইয়াবা উদ্ধার হয়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে দুমকি থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে তাকে কোর্টে চালান করা হয়েছে। গ্রেপ্তারকৃত রোমান মাঝির গ্রামের বাড়ি পার্শ্ববর্তি বাউফল উপজেলার মাধপপুরা এলাকায় । তার পিতার নাম লাল মিয়া মাঝি বলে জানা গেছে। দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিৎ করে বলেন, ইয়াবা মামলায় তাকে কোর্টে চালান দেয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১