আপডেট : ২৪ November ২০১৯
কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ মামুন (৪০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পাথুরিয়া পাড়া এলাকা থেকে ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে পুলিশ। মামুন সদর উপজেলার সুজানগর লেক্স পুকুর পাড় (২য় মুরাদপুর) এলাকার মৃত হারুন মিয়ার ছেলে। আজ রোববার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, সন্ত্রাসী মামুন দীর্ঘদিন যাবত জগন্নাথপুর ইউনিয়নের পাথুরিয়া পাড়া ও সংরাইশ এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হত্যা, ধর্ষণ, অস্ত্র ও মাদকের ৬টি মামলা রয়েছে। প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, জেলার দাউদকান্দি থানা ও গোয়েন্দা বিভাগ ডিবি পৃথক এলাকা থেকে ৩২ হাজার ইয়াবা ট্যাবলে, দেশীয় অস্ত্র ও নিশান পেট্রোল জীপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বলদাখাল এলাকায় ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট বহনকারী নিশান পেট্রোল জীপসহ ইউছুফ আলী মালিক (৩৩) নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। তার বাড়ি বান্দরবান জেলার আলী কদম এলাকায়। সেই কক্সবাজার থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট গাড়ির পেছনের ব্যাকডালার নীচে স্পেয়ার চাকার ভিতরে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। ইউছুফ একটি সংঘবদ্ধ ইয়াবা ব্যবসায় সিন্ডিকেটের সক্রিয় সদস্য। এছাড়াও একই দিন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের দেবীপুর এলাকায় লোহার তৈরী দেমীয় পাইপগান, এক রাউন্ড কার্তুজ ও ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রিপন মিয়া (৩০) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি। রিপন মিয়া সদর দক্ষিণ থানার মেরুয়ারী গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে। পুলিশ সুপার আরও জানান, চৌদ্দগ্রামে ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের মুরগীর ডিম বোঝাই ছিনতাই হওয়া ট্রাকসহ ৫জনকে আটক করে পুলিশ। শনিবার গাজীপুর কাপাশিয়া থেকে ছিনতাই হওয়া ওই ডিম বোঝাই ট্রাক চৌদ্দগ্রাম উপজেলার তাহমিদ টাওয়ার চৌদ্দগ্রাম পৌরসভার নিচ তলা থেকে ওই ৭৫১ কেইস ও ট্রাক উদ্ধার করে। আটককৃতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা আবদুল কাদের (৫৫), কিরন মজুমদার প্রকাশ কিরন (৩৬), আবদুস ছালাম প্রকাশ শাহিন (৩৮) ফেনীর বাসিন্দা আবদুল হান্নান (৩০), বান্দরবানের লামার বাসিন্দা মো. সোহেল ও ট্রাক চালক আলমগীর হোসেন। অন্যদিকে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট বাজার এলাকায় ১ হাজার টাকা মূল্যের ২৮টি জাল নোটসহ সাদিয়া বেগম (২৬) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্জরামপুর উপজেলার ফরদাবাজ গ্রামের শাহ আলমের মেয়ে। কুমিল্লা পুলিশ সুপার সৈয়িদ নুরুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় পুলিশের অভিযানে অস্ত্র, গুলি, ইয়াবা ট্যাবলেট, জাল টাকা ও ডিম বোঝাই ট্রাক আটক এবং উদ্ধার হয়েছে। পৃথক পাঁচটি ঘটনায় এপর্যন্ত ৯জন ব্যক্তিকে আটক করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১