আপডেট : ২৩ November ২০১৯
মাত্র দেড় মাসের ব্যবধানে ফের বাড়লো স্বর্ণের দাম। ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের ভরিতে ১ হাজার ১৬৬ টাকা দাম বাড়ানো হয়েছে। আগামীকাল রোববার থেকে নতুন দাম কার্যকর হবে। আজ শনিবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বর্ণের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৮ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা শনিবার পর্যন্ত ৫৬ হাজার ৮৬২ টাকা দামে বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৫ হাজার ৬৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। যা বর্তমানে ৫৪ হাজার ৫২৯ টাকা দামে বিক্রি হচ্ছে। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫০ হাজার ৬৮০ টাকা ধরা হয়েছে। যা শনিবার পর্যন্ত ৪৯ হাজার ৫১৩ টাকা দামে প্রতি ভরি বিক্রি হচ্ছে। তবে সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম অপরিবর্তিত রয়েছে। এ মানের প্রতি ভরি স্বর্ণের দাম বিক্রি হচ্ছে ২৯ হাজার ১৬০ টাকা। এর আগে গত ১১ সেপ্টেম্বর স্বর্ণের দাম বেড়েছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১