বাংলাদেশের খবর

আপডেট : ২৩ November ২০১৯

রামগঞ্জে শিক্ষার্থীদের মাঝে লাল-সবুজ ছাতা বিতরণ

রামগঞ্জে শিক্ষার্থীদের মাঝে লাল-সবুজ ছাতা বিতরণ প্রতিনিধির পাঠানো ছবি


রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে লাল-সবুজের ছাতা বিতরন করা হয়।

শনিবার দুপুরে লজিএসপির অর্থায়নে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের ৮ শত শিক্ষার্থীদের মাঝে এ ছাতা বিতরণ করা হয়।

ইছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদ উল্যাহর সভাপতিত্বে বিদ্যালয় মাঠে ছাতা বিতরন অনুষ্ঠানে লাল-সবুজের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মুনতাসিন জাহান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ‘লীগের সাধারন সম্পাদক শামসুল ইসলাম ফারুক, প্রধান শিক্ষক দিলিপ চন্দ্র পাল, ছাত্রলীগ সভাপতি রিপন ভুইয়া প্রমুখ। এসময় ইউএনও শিক্ষার্থীদের শপথ করান দুনীর্তি, মাদক, বাল্য বিয়েসহ বিভিন্ন অপরাধ মুক্ত সমাজ এবং দেশের আইনে সুন্দর ও আদর্শ জীবন গড়ার। উপস্থিত সকল শিক্ষার্থীরা ইউএনওর শপথ বাক্য পাঠ করে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১