বাংলাদেশের খবর

আপডেট : ২৩ November ২০১৯

গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১৫

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ বাস প্রতিনিধির পাঠানো ছবি


গোপালগঞ্জে আলাদা সড়ক দূর্ঘটনায় সুজন রায় (২৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১৫জন।

আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ-গুয়াধানা সড়কের সদর উপজেলার গুয়াধানা ও সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুরে এসব দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, গোপালগঞ্জ-গুয়াধানা সড়কের গুয়াধানায় মোটর সাইকেলের সাথে বিপরিতমুখি দ্রুতগামী একটি ইঞ্জিন চালিত ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী সুজন রায় নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। নিহত সুজন রায় কোটালীপাড়া উপজেলার ধারাবাশাইল গ্রামের মাখন রায়ের ছেলে।

অপরদিকে, ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি যাত্রবাহী বাস গোপীনাথপুরে পৌঁছালে চাকা ফেটে যায়। এতে বাসটি মহাসড়কের উপর উল্টে গেলে ১৫ বাস যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। মারাত্মক আহত শিশুকে ঢাকার পঙ্গু হাসপাতাল ও তিনজনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১