বাংলাদেশের খবর

আপডেট : ২৩ November ২০১৯

কুমিল্লায় বিক্ষোভ সমাবেশে আমান উল্লাহ আমান

‘জনগণ যেকোন মূল্যে খালেদা জিয়াকে মুক্ত করে আনবে’

জিয়ার মুক্তি ও পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আমান উল্লাহ আমান প্রতিনিধির পাঠানো ছবি


বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নেয়া হয়েছে। বাংলাদেশের জনগণ প্রস্তুত যেকোন মূল্যে আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনবে। 

আজ শনিবার বিকেলে কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ে কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর-রশিদ ইয়াছিনের কার্যালয়ে খালেদা জিয়ার মুক্তি ও পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আজকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভুলন্ঠিত। আজকে মানবাধিকার ভুলন্ঠিত,গণতন্ত্র অবরুদ্ধ। গণতন্ত্রের মা খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

সাবেক সংসদ সদস্য মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপি নেতা আমীরুজ্জামন আমির,দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,বিএনপি নেতা মোস্তফা জামান,রেজাউল কাইয়ুম,সফিউল আলম রায়হান প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১